বিমানবন্দরের চার্জ ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা, বাড়তে পারে বিমান ভাড়া

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) বিমানবন্দরের বিভিন্ন সেবার চার্জ ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে, যার ফলে বিমান ভাড়া আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

বিমানবন্দরের চার্জ ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা, বাড়তে পারে বিমান ভাড়া

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) বিমানবন্দরের বিভিন্ন সেবার চার্জ ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। টিবিএস-এর হাতে আসা একটি প্রস্তাবনা অনুযায়ী, উড়োজাহাজ অবতরণ, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ, রুট নেভিগেশন এবং নির্ধারিত সময়ের বাইরে বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার ফি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

এছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য এম্বারকেশন ফি বা বহির্গমন ফি বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে। এই চার্জ বৃদ্ধির ফলে ভবিষ্যতে বিমান ভাড়া আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

উৎস: TBS Bangladesh
#বিমান ভাড়া#CAAB#বিমানবন্দর#পরিবহন#বাংলাদেশ