বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা) জানিয়েছে, ৮ সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রপ্তানি কার্গোর জন্য প্রতি ডলারের বিনিময় হার ১২৩.৬৫ টাকা নির্ধারণ করেছে। অথচ একই দিনে সোনালী ব্যাংকের টিটি ক্লিন রেট ছিল ১২২.৫০ টাকা। বিমান কর্তৃক ডলারের এই উচ্চমূল্য নির্ধারণের ফলে ফ্রেইট ফরোয়ার্ডাররা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং বিদেশি এয়ারলাইন্সগুলো বাড়তি সুবিধা পাচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডলার রেট নিয়ে সংকটে ফ্রেইট ফরোয়ার্ডাররা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক রপ্তানি কার্গোর জন্য ডলারের বিনিময় হার বেশি নির্ধারণ করায় বিপাকে পড়েছেন ফ্রেইট ফরোয়ার্ডাররা।
উৎস: TBS Bangladesh