ভ্যাটিকান সিটি তাদের নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য একটি নতুন সৌর ও কৃষি প্রকল্প গ্রহণের পরিকল্পনা করেছে। রোমের উত্তর-পশ্চিম উপকণ্ঠে অবস্থিত প্রায় ৪৫০ হেক্টর আয়তনের সান্তা মারিয়া দি গালেরিয়া এলাকায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। উল্লেখ্য, ১৯৫০-এর দশক থেকে এই স্থানটিতে ভ্যাটিকান রেডিওর সম্প্রচার কেন্দ্র রয়েছে।
বিদ্যুৎ চাহিদা মেটাতে সৌর ও কৃষি প্রকল্প হাতে নিয়েছে ভ্যাটিকান
ভ্যাটিকান তাদের বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে রোমের উপকণ্ঠে একটি সৌর ও কৃষি প্রকল্প স্থাপনের পরিকল্পনা করেছে।