ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) তাদের উদ্ভাবিত উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি বেসরকারি খাতের কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করা এবং উন্নত প্রযুক্তির ব্যবহার ও আত্মীকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। ডিআরডিও দীর্ঘদিন ধরেই ভারতীয় শিল্প খাতের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে, যাতে দেশীয় প্রযুক্তির বিকাশ ও প্রসার নিশ্চিত করা সম্ভব হয়।
বেসরকারি খাতে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তরের অনুমোদন দিল ভারত
ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডিআরডিও-এর উদ্ভাবিত প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।