স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত বেনজীর আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। এই জামিনের শর্ত অনুযায়ী, তিনি দেশ ছাড়তে পারবেন না।
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
উৎস: TBS Bangladesh