পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফারিনুল ইসলাম জানিয়েছেন, সারা দেশে মধ্যরাতের পর বিলবোর্ডের আলো বন্ধ রাখলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দৃশ্য দূষণও হ্রাস পাবে। পরিবেশ দূষণ রোধে বাপা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়া বাপার পক্ষ থেকে বায়ু, শব্দ, দৃশ্য ও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বায়ু, শব্দ ও প্লাস্টিক দূষণ রোধে কঠোর পদক্ষেপের আহ্বান বাপার
পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাপা। এছাড়া মধ্যরাতের পর বিলবোর্ডের আলো বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী।
উৎস: TBS Bangladesh