এমিরেটস এয়ারলাইন্সের বিশেষ ব্যবস্থায় বাংলাদেশি ভ্রমণকারীরা এখন দুবাই ভ্রমণের সুযোগ পাচ্ছেন। এই সুবিধার আওতায়, যোগ্য ভ্রমণকারীরা এমিরেটস হলিডেজ থেকে একটি নির্দিষ্ট প্যাকেজ ক্রয় করতে পারবেন। এই প্যাকেজে দুবাইয়ে চার দিন অবস্থানের সুযোগ রয়েছে এবং এর মাধ্যমে তারা ৯৬ ঘণ্টার ভিসার জন্য আবেদন করতে পারবেন।
বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ৯৬ ঘণ্টার দুবাই ভিসা দিচ্ছে এমিরেটস
এমিরেটস হলিডেজ প্যাকেজ ক্রয়ের মাধ্যমে বাংলাদেশি ভ্রমণকারীরা দুবাইয়ে চার দিনের অবস্থানের জন্য ৯৬ ঘণ্টার ভিসার আবেদন করতে পারবেন।