দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গত সেপ্টেম্বর মাস থেকে লাওস সরকার বাংলাদেশি শ্রমিক নিয়োগ, ওয়ার্ক পারমিট প্রদান এবং প্রবেশ ভিসা ইস্যু করার প্রক্রিয়া বন্ধ রেখেছে।
লাওস সরকারের ভাষ্যমতে, দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার খুব বড় না হলেও সেখানে কর্মরত শ্রমিকরা বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন। এই পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার লাওসে শ্রমবাজার স্থগিত হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করছে।