ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ২৯৯ জন গ্রেপ্তার, নিষিদ্ধ সংগঠনের ৫৭ সদস্য আটক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৫৭ সদস্যসহ মোট ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ২৯৯ জন গ্রেপ্তার, নিষিদ্ধ সংগঠনের ৫৭ সদস্য আটক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫৭ জন সদস্য রয়েছেন।

অভিযানকালে পুলিশ চারটি অবিস্ফোরিত ও চারটি বিস্ফোরিত ককটেল, ২৩.৫ কেজি গাঁজা, ৫০টি ইয়াবা বড়ি, চার বোতল তরল পেট্রোল, পেট্রোল ভর্তি দুটি পলিথিন বল, একটি গ্যাস লাইটার, ছয়টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

উৎস: TBS Bangladesh
#ডিএমপি#গ্রেপ্তার#বাংলাদেশ পুলিশ#অপরাধ#ঢাকা