বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করেছে ভারত। তবে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে যৌথ নদী কমিশনের কোনো বৈঠকের বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
The Business Standard · 3 নভেম্বর 2026, 6:45 PM · 2 বার পড়া
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে যৌথ নদী কমিশনের (জেআরসি) কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে বর্তমানে নতুন কোনো তথ্য নেই।