বাংলাদেশের ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন জাইমা রহমান। সেখানে তিনি দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থা ও সরকারি সেবার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছেন।
জাইমা তার পোস্টে দেশের ট্রাফিক আইন প্রয়োগের অসামঞ্জস্যতা এবং সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে জটিলতার কথা উল্লেখ করেছেন। এছাড়া, দাপ্তরিক প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে অনানুষ্ঠানিক নেটওয়ার্ক বা প্রভাবশালীদের ভূমিকার বিষয়টিও তার লেখায় উঠে এসেছে।