বাংলাদেশের ভেনম রিসার্চ সেন্টার রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম তৈরির প্রক্রিয়ায় এন্টিবডি উৎপাদনের কাজ সম্পন্ন করেছে এবং এ বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। তবে গত দুই বছর ধরে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় প্রতিষ্ঠানটির সব ধরনের গবেষণা কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।
বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক তৈরির কার্যক্রম থমকে
রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম তৈরির গুরুত্বপূর্ণ ধাপ শেষ হলেও অর্থ বরাদ্দের অভাবে থমকে আছে ভেনম রিসার্চ সেন্টারের গবেষণা কার্যক্রম।
উৎস: BBC News বাংলা