আজকের সংবাদপত্রের শিরোনামে বিভিন্ন ইস্যু

সোমবার ঢাকার বিভিন্ন সংবাদপত্রে গ্যাস অনুসন্ধান, প্রধানমন্ত্রীর জাপান সফর এবং সৌদি আরবে রোহিঙ্গাদের বিশেষ পাসপোর্ট পাওয়ার মতো বিষয়গুলো প্রধান শিরোনাম হিসেবে উঠে এসেছে।

আজকের সংবাদপত্রের শিরোনামে বিভিন্ন ইস্যু

সোমবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে কোনো একক অভিন্ন বিষয় প্রধান শিরোনাম হিসেবে আসেনি। বিভিন্ন সংবাদপত্রে ভিন্ন ভিন্ন ইস্যু গুরুত্ব পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের সমুদ্রসীমায় গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা, প্রধানমন্ত্রীর জাপান সফর এবং সৌদি আরবে ৬৯ হাজার রোহিঙ্গাকে বিশেষ পাসপোর্ট দেওয়ার মতো বিষয়গুলো প্রধান শিরোনাম হিসেবে স্থান পেয়েছে।

#সংবাদপত্র#বাংলাদেশ#রোহিঙ্গা#গ্যাস অনুসন্ধান#প্রধানমন্ত্রী