চলতি বছর বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাখের মাইলফলক অতিক্রম করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে।
বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়াল
চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭ জনে।
উৎস: TBS Bangladesh