চার ধরনের বন্ড ও জ্বালানি খাতে বড় সংস্কারের পরিকল্পনা সরকারের

সরকার চার ধরনের বন্ড চালু, ব্যাংক খাতের মূলধন পুনর্গঠন এবং কর ও জ্বালানি খাতে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা গ্রহণ করেছে।

চার ধরনের বন্ড ও জ্বালানি খাতে বড় সংস্কারের পরিকল্পনা সরকারের

সরকার চার ধরনের বন্ড চালু, ব্যাংক খাতের মূলধন পুনর্গঠন এবং কর ও জ্বালানি খাতে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা হাতে নিয়েছে। খসরু জানিয়েছেন, আগামী ১২ মাসের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ডিজিটালাইজেশন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ২ কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

উৎস: TBS Bangladesh
#অর্থনীতি#বাংলাদেশ সরকার#জ্বালানি খাত#বন্ড#সংস্কার