বাংলাদেশে বিনিয়োগ কমাল নরওয়ের অয়েল ফান্ড

বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল নরওয়ের 'অয়েল ফান্ড' বাংলাদেশে তাদের বিনিয়োগ ১৮ শতাংশ কমিয়ে এনেছে, যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন।

বাংলাদেশে বিনিয়োগ কমাল নরওয়ের অয়েল ফান্ড

বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল হিসেবে পরিচিত নরওয়ের 'অয়েল ফান্ড' বাংলাদেশে তাদের বিনিয়োগের পরিমাণ হ্রাস করেছে। ২০২৬ সালের প্রথমার্ধে দেশটিতে এই তহবিলের বিনিয়োগ ১৮ শতাংশ কমেছে। টাকার অঙ্কে এই হ্রাসের পরিমাণ প্রায় ২১.২৫ মিলিয়ন ডলার। এই বিনিয়োগ গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

#নরওয়ে#অয়েল ফান্ড#বিনিয়োগ#অর্থনীতি#বাংলাদেশ