বাংলা কিউআর পেমেন্ট সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনে উদ্ভূত বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা ও আটটি মানসম্মত চার্জব্যাক কোড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলা কিউআর পেমেন্ট সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক

বাংলা কিউআর (Bangla QR) পেমেন্ট ব্যবস্থায় লেনদেন সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নির্দেশনায় পণ্য বা সেবা না পাওয়া, দ্বৈত পেমেন্ট, ভুল বিলিং এবং মার্চেন্ট ক্রেডিট ব্যর্থতাসহ বিভিন্ন সমস্যার সমাধানে আটটি মানসম্মত চার্জব্যাক কোড নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহক ও মার্চেন্টদের মধ্যে লেনদেন সংক্রান্ত জটিলতা নিরসনে একটি নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে হবে।

#বাংলাদেশ ব্যাংক#বাংলা কিউআর#পেমেন্ট সিস্টেম#ব্যাংকিং#লেনদেন