বান্দরবানে মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। মধ্যরাতে পরিচালিত এই অভিযানে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, অভিযানের সময় সন্দেহভাজন চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদক ও অস্ত্র বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে।