আসিয়ান ও আরসিইপি-তে যোগদানের বিষয়ে সিঙ্গাপুরের সহায়তা চাইল বাংলাদেশ
আসিয়ান ও আরসিইপি-তে বাংলাদেশের অন্তর্ভুক্তির আকাঙ্ক্ষার বিষয়ে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছেন রাষ্ট্রদূত খলিলুর রহমান। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির অব্যাহত সহযোগিতা কামনা করা হয়েছে।
TBS Bangladesh · 23 জুলাই 2026, 5:45 PM · 6 বার পড়া
আসিয়ান (ASEAN) এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (RCEP)-এ যোগদানের বিষয়ে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. খলিলুর রহমান এই সহায়তা কামনা করেন।
এছাড়া, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট সমাধানে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন ও সহযোগিতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।