কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এফওবি (FOB) ভিত্তিতে দেশের আমদানি ব্যয় ১০.৫ শতাংশ বেড়ে ৭১.১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আগের বছর এই ব্যয়ের পরিমাণ ছিল ৬৪.৩৬ বিলিয়ন ডলার। আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় চলতি হিসাবের ঘাটতি ১.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
আমদানি ব্যয় বাড়ায় চলতি হিসাবের ঘাটতি ১.৬ বিলিয়ন ডলার
আমদানি ব্যয় ১০.৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় দেশের চলতি হিসাবের ঘাটতি ১.৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে উঠে এসেছে।