আমাকে আটক করা হয়নি, অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

গুরুগ্রাম পুলিশের হাতে আটকের পর মুক্তি পেয়ে ধ্রুব রাঠি দাবি করেছেন যে তাকে অপহরণ করা হয়েছিল এবং তিনি কোনো মুচলেকা দেননি।

আমাকে আটক করা হয়নি, অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

১০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুরুগ্রামে নিজের বাসা থেকে ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিটিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস (সিজেপি)-এর পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচির আগে এই ঘটনা ঘটে।

দেরিতে মুক্তি পাওয়ার পর ধ্রুব রাঠি দাবি করেছেন যে, তাকে আটক করা হয়নি বরং অপহরণ করা হয়েছিল। তিনি আরও জানান, গুরুগ্রাম পুলিশের কাছে তিনি কোনো ধরনের মুচলেকা দেননি।

#ধ্রুব রাঠি#গুরুগ্রাম#ভারত#সংবাদ#পুলিশ