সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতনকাঠামোর গেজেট আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে। বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনগুলোতে আরও উল্লেখ করা হয়েছে যে, এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের দুটি ভিন্ন পক্ষ তৈরি হয়েছে এবং তাদের দাবির বিষয়েও ভিন্নতা লক্ষ্য করা গেছে।