আগস্ট মাসে দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এই মাসে দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয় দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরো মাসজুড়েই দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।