আগামী মাসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ আলোচনা শুরু করবে বাংলাদেশ
বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, এলডিসি থেকে উত্তরণের আগেই মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গেও দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে ঢাকা।
TBS Bangladesh · 12 আগস্ট 2026, 7:15 PM · 1 বার পড়া
বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ বিষয়ক আলোচনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
পাশাপাশি, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের আগেই মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গেও দ্বিপাক্ষিক এফটিএ স্বাক্ষরের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে সরকার।