বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের ফ্রেইট বা পণ্য পরিবহন খাতের আকার প্রায় ৯ বিলিয়ন ডলার। এই খাতে স্থানীয় নৌবহর বা সক্ষমতা বাড়াতে পারলে বছরে প্রায় ২ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব।
তারা সতর্ক করে বলেছেন, বিদেশি মালিকানার নিয়ম শিথিল করা হলে লজিস্টিকস খাতে স্থানীয় অংশগ্রহণ আরও দুর্বল হয়ে পড়বে। এর ফলে দেশ থেকে বৈদেশিক মুদ্রার বহির্গমন আরও বৃদ্ধি পাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।