বেঙ্গল গ্রুপের মালিকানাধীন ২৬ তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন 'সুইস টাওয়ার' কেনার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক। ৮০০ কোটি টাকা মূল্যের এই ভবনটি তেজগাঁও-গুলশান লিংক রোডের ২০৮ নম্বর ঠিকানায় অবস্থিত।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই ক্রয় প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনের প্রয়োজন রয়েছে।