স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৭৮ জন পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি প্রদানের বিষয়টি জানানো হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৬৭ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শক, ১০ জন শহর ও যানবাহন পরিদর্শক এবং একজন অন্যান্য পুলিশ পরিদর্শক রয়েছেন।