৭৭ শতাংশ সিএমএসএমই উদ্যোক্তার ব্যাংক ঋণের সুবিধা নেই: এসএমই ফাউন্ডেশন

এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশের মাত্র ৯ শতাংশ কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) সরাসরি ব্যাংক ঋণ পায়।

৭৭ শতাংশ সিএমএসএমই উদ্যোক্তার ব্যাংক ঋণের সুবিধা নেই: এসএমই ফাউন্ডেশন

এসএমই ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, দেশের সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের একটি বড় অংশ প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধার বাইরে রয়ে গেছেন। তথ্যমতে, মাত্র ৯ শতাংশ উদ্যোক্তা সরাসরি ব্যাংক থেকে ঋণ নিতে সক্ষম হন। এছাড়া আরও ১৪ শতাংশ উদ্যোক্তা ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থায়ন পেয়ে থাকেন। সব মিলিয়ে প্রায় ৭৭ শতাংশ সিএমএসএমই উদ্যোক্তার ব্যাংক ঋণের কোনো সুবিধা নেই।

#এসএমই ফাউন্ডেশন#ব্যাংক ঋণ#সিএমএসএমই#অর্থনীতি#উদ্যোক্তা