২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবরটি ভুয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবরটি ভুয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো আগামী ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুরু হবে। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আজ ২১ জুলাই এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

#এইচএসসি পরীক্ষা#চট্টগ্রাম শিক্ষা বোর্ড#ভুয়া বিজ্ঞপ্তি#শিক্ষা সংবাদ#বাংলাদেশ