২.৫ লাখ কোটি টাকার তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন একনেকের

জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার অর্থায়নে তিনটি মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ও নতুন প্রস্তাব অনুমোদন করেছে একনেক।

২.৫ লাখ কোটি টাকার তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন একনেকের

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আড়াই লাখ কোটি টাকা ব্যয়ে তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জাপান সরকারের অর্থায়নে এমআরটি লাইন-১ (বিমানবন্দর থেকে কমলাপুর) এবং এমআরটি লাইন-৫ নর্দার্ন (হেমায়েতপুর থেকে ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব।

এছাড়া, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী থেকে দাশেরকান্দি) প্রকল্পটিও অনুমোদিত হয়েছে।

উৎস: TBS Bangladesh
#মেট্রোরেল#একনেক#উন্নয়ন প্রকল্প#বাংলাদেশ#পরিবহন