আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে ২০০২ সালের 'অপারেশন ক্লিন হার্ট'-এর আদলে বিশেষ অভিযানের পরিকল্পনা করছে সরকার। ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রগুলোতে এই বিষয়টিসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে।
সংবাদপত্রগুলোর প্রতিবেদন অনুযায়ী, বাজারে নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডারের সংকট এবং সংবিধান সংশোধন নিয়ে গণভোটের আলোচনার মতো বিষয়গুলোও বর্তমানে গুরুত্ব পাচ্ছে।