কারখানা পুনরুজ্জীবনের লক্ষ্যে ঘোষিত ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল থেকে ঋণ বিতরণের গতি অত্যন্ত ধীর। প্রকল্প ঘোষণার চার মাস পার হলেও এখন পর্যন্ত মাত্র ১১০ কোটি টাকা বিতরণ করা সম্ভব হয়েছে।
এই ধীরগতির পেছনে কাঠামোগত সীমাবদ্ধতাকে দায়ী করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক স্বল্প সুদে তহবিল সরবরাহ করলেও, ঋণের ঝুঁকি বাণিজ্যিক ব্যাংকগুলোকেই বহন করতে হচ্ছে। এছাড়া ঋণগ্রহীতার সক্ষমতা যাচাইয়ের পুরো দায়িত্বও বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর ন্যস্ত থাকায় ঋণ বিতরণে জটিলতা তৈরি হচ্ছে।