যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) সাম্প্রতিক প্রতিবেদনে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে দুই দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারলে এই শুল্ক ১৭ শতাংশে নামিয়ে আনার সুযোগ রাখা হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য প্রতিযোগীদের তুলনায় ভারত কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে ভারতের
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছে ভারত।