যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে ইউরোপীয় দেশগুলো এখন নিজস্ব সামরিক সফটওয়্যারের সন্ধানে তৎপর। এরই অংশ হিসেবে গত সপ্তাহে জার্মানির হেলসিং (Helsing) 'ক্ল্যারিটি' (Clarity) নামক একটি সামরিক গোয়েন্দা সফটওয়্যার উন্মোচন করেছে।
এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত ব্যবস্থাগুলো মূলত সামরিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে দ্রুততর করার জন্য তৈরি করা হয়েছে। এগুলো বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য হুমকি শনাক্ত করতে এবং লক্ষ্যবস্তু নির্ধারণসহ বিভিন্ন সামরিক পদক্ষেপের বিষয়ে পরামর্শ দিতে সক্ষম।