ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন রাশিয়ার বন্দরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো বন্ধ করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়েছিল। মূলত কাজাখস্তান থেকে পাইপলাইনের মাধ্যমে আসা অপরিশোধিত তেল বহনকারী ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা এবং মার্কিন কোম্পানিগুলোর ক্ষতির আশঙ্কা থেকে ওয়াশিংটন এই উদ্বেগ প্রকাশ করে।
যুক্তরাষ্ট্রের অনুরোধে রাশিয়ার বন্দরে ট্যাঙ্কারে হামলা বন্ধ করেছে ইউক্রেন
যুক্তরাষ্ট্রের উদ্বেগের প্রেক্ষিতে রাশিয়ার বন্দরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন।