যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটরা নর্থ ক্যারোলিনায় একটি আসন নিজেদের দখলে নিয়েছে। তবে উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় চারটি সিনেট আসন এবং তিনটি হাউস আসন তারা নিশ্চিত করতে পারবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। দেশজুড়ে এখনো লাখ লাখ ভোট গণনা বাকি রয়েছে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের অগ্রগতি
নর্থ ক্যারোলিনায় একটি আসন জয়ের মাধ্যমে কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লড়াইয়ে কিছুটা এগিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি।