প্রযুক্তি জায়ান্ট আইবিএম যুক্তরাষ্ট্রে তাদের অধিকাংশ কনসাল্টিং পদের জন্য এইচ-১বি ভিসা এবং গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যেসব কর্মী বর্তমানে তাদের অভিবাসন স্ট্যাটাস বজায় রাখার জন্য কোম্পানির স্পনসরশিপের ওপর নির্ভরশীল, তাদের এই নতুন সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মীদের আন্তর্জাতিক পর্যায়ে স্থানান্তরের সুযোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, এই পরিবর্তনের ফলে অনেক কর্মীই তাদের বর্তমান কর্মস্থল পরিবর্তনের মুখোমুখি হতে পারেন।