এভিয়েশন অ্যানালিটিক্স ফার্ম সিরিয়ামের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ার পর প্রায় ১১ হাজার ফ্লাইটের মাধ্যমে ১৫ লাখেরও বেশি যাত্রীর গন্তব্যে যাওয়ার কথা ছিল। স্থানীয় সময় বিকেল ৪টার (২১০০ জিএমটি) কিছু সময় পর এই গ্রাউন্ড স্টপ বা ফ্লাইট চলাচল বন্ধের ঘটনাটি ঘটে। এই ঘটনাটি দেশটির বিমান পরিবহন নেটওয়ার্কের গভীর সংকটের বিষয়টি সামনে নিয়ে এসেছে।
যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল বন্ধ: বিমান পরিবহন ব্যবস্থায় গভীর সংকটের ইঙ্গিত
যুক্তরাষ্ট্রের আকাশপথে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ হওয়ার ঘটনায় প্রায় ১৫ লাখ যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।