যুক্তরাষ্ট্রে বিমান চলাচল ব্যবস্থায় বিভ্রাট, হাজারো ফ্লাইট বাতিল ও বিলম্বিত

যুক্তরাষ্ট্রের আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে বিমান চলাচল ব্যাহত হয়েছে।

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল ব্যবস্থায় বিভ্রাট, হাজারো ফ্লাইট বাতিল ও বিলম্বিত

ফ্লাইট ট্র্যাকিং সেবাদাতা প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এই সমস্যার জেরে ১ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচিতে বিলম্ব ঘটেছে।

#যুক্তরাষ্ট্র#বিমান চলাচল#ফ্লাইট বাতিল#কারিগরি ত্রুটি#আন্তর্জাতিক সংবাদ