যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবাদাতা প্রতিষ্ঠান 'ন্যাটস' (Nats)-এর ফ্লাইট প্রসেসিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে আকাশপথে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় দুপুর ১টার দিকে এই সমস্যা শুরু হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারা ত্রুটি শনাক্ত করে তা সমাধান করতে সক্ষম হয়। তবে প্রায় চার ঘণ্টার এই যান্ত্রিক গোলযোগের ফলে পুরো এভিয়েশন নেটওয়ার্কে ফ্লাইট চলাচলে ব্যাপক জট তৈরি হয়, যার প্রভাবে এক হাজারের বেশি ফ্লাইট ব্যাহত হয়েছে।