মঙ্গলবার দীর্ঘ কয়েক ঘণ্টা আকাশপথের নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল থাকায় যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে কয়েক লাখ যাত্রী আটকা পড়েন। এই ঘটনার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবাদাতা প্রতিষ্ঠান ন্যাটস (NATS) এবং এর প্রধান মার্টিন রলফের ওপর চাপ বাড়ছে। বিমান চলাচল পুনরায় শুরু হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো বিভিন্ন ধরনের ভোগান্তি ও বিশৃঙ্খলা অব্যাহত থাকার বিষয়ে সতর্ক করেছে।
যুক্তরাজ্যে বিমান চলাচল স্বাভাবিক হলেও ভোগান্তি অব্যাহত
কারিগরি ত্রুটির কারণে যুক্তরাজ্যের আকাশসীমায় বিমান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে, তবে বিমানবন্দরগুলো এখনো বিশৃঙ্খলার সতর্কবার্তা দিচ্ছে।