চীন ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে যৌথভাবে চলচ্চিত্র নির্মাণ এবং ডিজিটাল কন্টেন্ট তৈরির সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন জবিউল্লাহ। তিনি বলেন, এর মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধন আরও শক্তিশালী হবে।
এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, কর্মজীবী পেশাজীবী এবং দক্ষ কর্মীদের জন্য সুবিধাজনক সময়ে চীনা ভাষা শেখার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।