যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের কাছ থেকে ৫.৬৩ মিলিয়ন ডলার পেলেন ই জিন ক্যারল

যুক্তরাষ্ট্রের একটি আদালতের নির্দেশে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্ষতিপূরণের ৫.৬৩ মিলিয়ন ডলার পেয়েছেন ই জিন ক্যারল।

যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের কাছ থেকে ৫.৬৩ মিলিয়ন ডলার পেলেন ই জিন ক্যারল

যৌন নিপীড়নের মামলায় ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাওনা ৫.৬৩ মিলিয়ন ডলার পেয়েছেন ই জিন ক্যারল। ট্রাম্পের আপত্তি সত্ত্বেও সোমবার (১৩ জুলাই) এই অর্থ ক্যারলের আইনি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে মার্কিন ডিস্ট্রিক্ট জজ লুইস কাপলান আদালতের তত্ত্বাবধানে থাকা একটি অ্যাকাউন্ট থেকে এই অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছিলেন। বিচারকের অনুমোদনের পাঁচ দিন পর এই অর্থ প্রদান করা হলো।

#ডোনাল্ড ট্রাম্প#ই জিন ক্যারল#যৌন নিপীড়ন#মার্কিন আদালত#আন্তর্জাতিক সংবাদ