খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় যৌন হয়রানির দায়ে অভিযুক্ত এক অধ্যাপককে বরখাস্ত করার পাশাপাশি অন্য আরেকজন অধ্যাপকের বিরুদ্ধে নতুন করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। গত ৩০ জুলাই এই সভা অনুষ্ঠিত হয়।
যৌন হয়রানির দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে বরখাস্ত
যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে এবং অন্য একজনের বিরুদ্ধে নতুন করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।