যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুটি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বা অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা এই মামলাগুলোর তদন্ত শেষে এই প্রতিবেদন জমা দেন।
তদন্তের সময় সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় ১০৫ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্তকারীরা।