যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডনে ফিরে এল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

লন্ডন থেকে শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথ থেকে ফিরে এসেছে।

যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডনে ফিরে এল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

ব্রিটিশ এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ বিমান শিকাগোর উদ্দেশ্যে যাত্রা করার পর যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। বিমানটি ৩৬ হাজার ফুট উচ্চতা থেকে মাত্র সাত মিনিটের মধ্যে ৯ হাজার ফুট উচ্চতায় নেমে আসে। ক্রু সদস্যরা জরুরি অবস্থা ঘোষণা করার পর বিমানটি নিরাপদে লন্ডনে ফিরে আসে।

#ব্রিটিশ এয়ারওয়েজ#বিমান দুর্ঘটনা#লন্ডন#বোয়িং ৭৭৭#আন্তর্জাতিক সংবাদ