ইয়েমেনে হুথি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

ইয়েমেনের একটি প্রশিক্ষণ শিবিরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ইয়েমেনে হুথি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

ইয়েমেনের একটি প্রশিক্ষণ শিবিরে হুথি বিদ্রোহীদের চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে পৌঁছেছে। স্থানীয় সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হামলায় গুরুতর আহত অনেককে আশঙ্কাজনক অবস্থায় অন্য প্রদেশের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৫ জন একই ইয়েমেনি গোত্রের সদস্য বলে জানা গেছে।

#ইয়েমেন#হুথি#হামলা#মধ্যপ্রাচ্য#আন্তর্জাতিক সংবাদ