ওয়াশিংটনে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প

বাণিজ্যিক সাফল্যের প্রত্যাশায় ওয়াশিংটনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প

বুধবার সন্ধ্যায় ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সি-স্প্যানের তথ্য অনুযায়ী, গত ১১ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট কোনো বিদেশি নেতাকে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অভ্যর্থনা জানালেন। এর আগে ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা পোপ ফ্রান্সিসকে সেখানে স্বাগত জানিয়েছিলেন। মূলত বাণিজ্যিক ক্ষেত্রে বড় কোনো সাফল্যের লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

#ডোনাল্ড ট্রাম্প#শি জিনপিং#যুক্তরাষ্ট্র#চীন#আন্তর্জাতিক সম্পর্ক