কাউন্টি ক্রিকেটে বল হাতে জ্বলে উঠলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ওয়ারউইকশায়ারের বিপক্ষে ম্যাচে তিনি মোট সাতটি উইকেট শিকার করেছেন। এর মধ্যে প্রথম ইনিংসে চারটি এবং দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়েছেন এই বোলার। হাসানের এমন দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে ৮৪ রানের জয় পেয়েছে কেন্ট।
ওয়ারউইকশায়ারের বিপক্ষে কেন্টের জয়ে হাসান মাহমুদের সাত উইকেট
কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখালেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। তার সাত উইকেটের সুবাদে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ৮৪ রানে জয় পেয়েছে কেন্ট।
উৎস: TBS Bangladesh