ভূমধ্যসাগরে রাশিয়ার 'শ্যাডো ফ্লিট'-এর নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কার আটক করল ইইউ

ইতালির নেতৃত্বাধীন ইউরোপীয় ইউনিয়নের একটি বাহিনী ভূমধ্যসাগরে রাশিয়ার 'শ্যাডো ফ্লিট'-এর অন্তর্ভুক্ত একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কার আটক করেছে।

ভূমধ্যসাগরে রাশিয়ার 'শ্যাডো ফ্লিট'-এর নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কার আটক করল ইইউ

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিসিলির প্যান্টেলেরিয়া দ্বীপের পশ্চিমে 'টোয়া পায়োহ' নামের একটি ট্যাঙ্কারকে আটক করা হয়েছে। জাহাজটি বেনিন থেকে ইস্তাম্বুলের দিকে যাচ্ছিল। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাভুক্ত এই ট্যাঙ্কারটি রাশিয়ার তথাকথিত 'শ্যাডো ফ্লিট' বা ছায়া নৌবহরের অংশ হিসেবে পরিচিত।

#রাশিয়া#ইউরোপীয় ইউনিয়ন#ভূমধ্যসাগর#নিষেধাজ্ঞা#ট্যাঙ্কার